দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় স্বর্ণ চোরাকারবারির অভিযোগে মো. সোহেল উদ্দিনকে আটক করা হয়েছে।
রোববার (৯মার্চ) সন্ধ্যা ৭টায় আবাদেরহাট সীমান্ত এলাকায় বিজিবি এই অভিযান চালায়। আটক চোরাকারবারি সোহেল উদ্দিন কলারোয়া থানার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গতকাল সন্ধ্যায় ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো. সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে আটক করেছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
এফএইচ/