দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা ও ন্যায় বিচারের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার রাতে নগরীর বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত মশাল মিছিল হয়। পরে মশাল মিছিল শেষে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় সারাদেশে অনাকাঙ্ক্ষিত ধর্ষণ ও মব জাস্টিসের বিরুদ্ধে রুখে দাড়ানোর কথা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করতে হবে। এছাড়া মব জাস্টিস নামে চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। দেশে চলমান সংগঠিত ধর্ষণের ধর্ষকদের বিচার না করা হলে শিক্ষার্থীরা ৫ আগস্টের মতো আবার আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
মশাল মিছিল পরবর্তীতে বিক্ষোভ চলাকালীন সময় ঢাকা-বরিশাল মহাসড়কে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল।
আরএ