দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসা একজন নিহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আরএ