দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর সদর রোডে ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫নং ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।
স্থানীয় ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রোহান শেখকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ডেল্টা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে শুনেছি। তবে মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএ