দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন চা বিক্রেতা। পলাশবাড়ী থানার ১নং হরিনাথপুর ইউনিয়নের আকবর মোড়ে গৃহবধূর স্বামী প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানে অবস্থান করছিল। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ৬৫ বছর বয়সী সম্পর্কে নানা শশুর আব্দুল হান্নান মন্ডল গত ৭ মার্চ শুক্রবার ইফতারের পর গৃহবধূর বসতবাড়িতে পবেশ করে। পরে গৃহবধূর মুখ চেপে ধরে আসামি বসতবাড়ির দক্ষিণ পাশে টিনের বেড়ার পাশে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক আব্দুল হান্নান মন্ডল। পরে এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ।
ধর্ষক আব্দুল হান্নান মন্ডল (৬৫) পলাশবাড়ী উপজেলার খামার বালুয়া গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে।
থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
আরএ