দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের হালুয়াঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ভোর রাতে উপজলার সূর্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা থেকে জিরাগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সূর্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা দিয়ে চোরাকারবারি চক্র অভিনব উপায়ে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালালে চোরাকারবারি চক্র দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ২ হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সারাক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে চেষ্টার কমতি নেই। নিয়মিত জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
আরএ