দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের হানকির জলায় অবৈধভাবে ফসলি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এছাড়া ৫টি ট্রাক্টর, ৪টি ড্রাম ট্রাক ও ২টি ভেকু নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করেছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর রাচিয়া গ্রামের একজন ব্যক্তি জানান, মাটি কাটার ট্রাক চলাচলের কারণে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। আমরা ভয়ে কিছু বলতে পারি না। মারুফ নামে একজন এই মাটি কাটার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা জাহান বলেন, আমরা কয়েকদিন আগে এ অভিযোগ পেয়েছি। তারা দিনের বেলায়ও মাটি কাটে। সীমান্তবর্তী জায়গা হওয়াতে এখানে সাধারণ লোকজন আসে না। সে কারণেই তারা দিনে-দুপুরে এই মাটি কাটছে।
তিনি আরও জানান, আমরা এগুলো অনুমতি দেয় না। তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আরএ