দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাতে ৫টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতিলাখালী এলাকা থেকে শনিবার (০৮ মার্চ) ভোররাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া গরুর মালিক মো. মনির খান জানান, তারাবির নামাজ আদায় করেও বাড়ি ফিরে গোয়াল ঘরে গরুগুলোকে দেখেছি। কিন্তু ভোররাতে সেহরি খেতে উঠে দেখি একটি বাছুর উঠানে দৌড়াচ্ছে এবং গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, আমার মোট পাঁচটি গরু নিয়ে গেছে। এর মধ্যে তিনটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ