• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সিলেট

শাহজালালের মাজারে ৭০০ বছর ধরে চলছে গণইফতার

খালেদ আহম্মেদ, সিলেট
  ০৮ মার্চ ২০২৫, ১৬:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আছরের নামাজের পরপরই সারিবদ্ধ লাইনে বসে পড়েন শতশত নারী পুরুষ। সেই কাতারে অংশ নেন ধনী- গরীব সকলেই। ইফতারের পূর্ব পর্যন্ত চলে দুয়া দুরুদ। পরে মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ইফতার পর্ব। এ দৃশ্য সিলেটের হযরত শাহজালাল রহ দরগাহ মাজারের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কথিত আছে, সিলেটের হযরত শাহজালাল (রহ.)র মাজারে সাড়ে ৭০০ বছর ধরে চলে আসছে এরকম গণইফতার। প্রতিবছরই প্রথম রমজান থেকে শুরু হয় এই গণইফতার কর্মসূচি।

গণইফতারে এক কাতারে মিলিত হোন ধনী-গরিব সবাই। প্রতিদিন শতাধিক রোজাদার এতে অংশ নেন।

ইসলামের আলোকবর্তিকা ছড়াতে ৩৬০ সঙ্গী নিয়ে সাড়ে ৭০০ বছর আগে সিলেট অঞ্চলে আসেন হযরত শাহজালাল (র.)। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা উড়ান তারা।

হযরত শাহজালাল ও তার সঙ্গী ৩৬০ আউলিয়ার হাত ধরে এ অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে। শাহজালাল সিলেটে গড়ে তোলেন আস্তানা। আর সে সময় থেকেই তিনি প্রতি রমজানে ভক্ত আশেকানদের নিয়ে ইফতারের প্রচলন শুরু করেন। যা চলছে আজও।

বর্তমানে শাহজালাল মাজারে প্রতিদিন তিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়।

খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে গরুর কিংবা মুরগির মাংস, ছোলা, পেয়াজু, জিলিপী, খেজুরে আপ্যায়িত করা হয় রোজাদারদের। পেট ভরে ইফতার করতে পেরে রোজাদারও তৃপ্তি প্রকাশ করেন।

ভক্ত আশেকানদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় সাড়ে ৭০০ বছর ধরে চলে আসছে সিলেটের সর্ববৃহৎ এই গণইফতার। ভক্তরা রমজানের প্রতিদিনই নামাজ, মাজার জিয়ারত শেষে যোগ দেন গণইফতারে। গণ ইফতারে অংশ নিয়ে তৃপ্ত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত আশেকানরা।

ভক্ত-আশেকানদের মতে, শাহজালাল (র.) মাজারে ইফতার করা শুধু পেটের ক্ষুধা মেটানো নয়, বরং এক আত্মিক প্রশান্তির উৎস। অনেকেই মনে করেন, এই পবিত্র স্থানে ইফতার করার মাধ্যমে তারা আল্লাহর রহমত ও বরকত লাভ করেন। এভাবে বছরের পর বছর ধরে হজরত শাহজালাল (র.) মাজারে চলে আসছে গণইফতারের এই ঐতিহ্য, যা সিলেটসহ সারা দেশের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে।

মাজার কর্তৃপক্ষ জানান, হযরত শাহজালালের মাজারে মানত নিয়ে আসা ভক্তদের সুবিধার জন্যই এ গণইফতারের আয়োজন করা হয়। তাদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলে আসা এ আয়োজনে প্রতিদিন শত শত ধনী-দরিদ্র এক কাতারে বসে ইফতার করেন।

হযরত শাহজালাল (র.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, গণইফতারের এ ঐতিহ্য সাড়ে ৭০০ বছর ধরে চলে আসছে। হজরত শাহজালাল (রহ.) মাজারে এই ইফতার আয়োজন শুধু একটি খাবার গ্রহণের অনুষ্ঠান নয়, বরং এটি মানবিকতা, সাম্য ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ইফতারের অংশ নেন। যা ইসলামের শান্তি ও ভ্রাতৃত্বের বার্তাকে আরও দৃঢ় করে। ধনী-দরিদ্র এক কাতারে ইফতারের দৃশ্য মনে করিয়ে দেয় ইসলামে নেই কোনো ভেদাভেদ।

এফএইচ/

  • সিলেট
  • শাহজালালের মাজারে
  • ইফতার
এ সম্পর্কিত আরও খবর
দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: কৃষিমন্ত্রী
দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: কৃষিমন্ত্রী
সিলেটে পুলিশের ওপর হামলা, আটক দুই আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সিলেটে পুলিশের ওপর হামলা, আটক দুই আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার বিতরণ
কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার বিতরণ
সিলেটে নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সিলেটে নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।