দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চৌগাছায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পারিবারিক কলহের জেরে শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলে মোহাম্মদ রামিম (২২)। ঘাতক ছেলে পলাতক রয়েছে।
নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সঙ্গে গোলযোগ চলছিল তার। শনিবার ভোরে শরিফুল সেহেরি খাওয়ার সময় তার বাবার কক্ষে সুযোগ বুঝে ঢুকে গাছি-দা দিয়ে তার বাবার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে শরিফুলকে জখম করার সময় রবিনের সৎ মা অর্থাৎ শরিফুলের অপর স্ত্রী বাঁধা দেওয়ার চেষ্টা করে। প্রতিবেশী আত্মচিৎকার শুনে ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে একাধিক প্রতিবেশীরা জানিয়েছেন, ঘাতক ছেলে রবিন মাদকাসক্ত ছিলেন। নারীঘটিত কেলেঙ্কারির ক্ষোভে তার বাবা শরিফুলকে হত্যা করেছে। তবে এ বিষয়টি স্পষ্ট করে কেউই বলতে পারছেন না।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এফএইচ/