দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশিন নাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলেন ক্ষেতলাল উপজেলার রসুলপূর গ্রামের সোহাগ হোসেনের ছেলে ফারহান ইসলাম (৪) ও প্রতিবেশী সরোয়ার হোসেনের ছেলে মো. শাফায়েত (৪)।
পরিবার সূত্রে জানা গেছে,উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের চার বছরের শিশুপুত্র ও প্রতিবেশি সোহাগ হোসেনের একই বয়সের শিশুপুত্র ফারহান বাড়ির পাশে খেলছিল। আবার অগোচরে তারা বাড়ির পাশেই পুকুরে পড়ে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মামুদপুর ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য মো. জামান বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। ক্ষেতলাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর পর বাচ্চা দুটি নিয়ে আমরা বাড়িতে নিয়ে আসছি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এফএইচ/