দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিএনপির অফিসে দুর্বৃত্তদের বোমা হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গোবরা গ্রামের হামিদ মোল্যার ছেলে বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও গোবারা গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু (৪২) নামে ৩ নেতাকর্মী আহত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে গোবরা বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত নিউটন গাজী বলেন, রাতে বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে ছিল। ৯টার দিকে দুর্বৃত্তরা তাদের লক্ষ করে ৪টি বোমা হামলা চালায়। এসময় আমিসহ ৩জন আহত হয়।
তিনি অভিযোগ করেন, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তার লোকজন এ হামলা চালিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুর্বৃত্তদের আটকে পুলিশের অভিযান চলছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ বলেন, রাত ১০টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফএইচ/