দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবাবগঞ্জ সরকারি কলেজের ভিতর থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ওসি আরও জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান শুরু হয়েছে।
এফএইচ/