• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • রাজশাহী
রাজশাহী সিটি নির্বাচন

ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দেশ টিভি ডেস্ক
  ২১ জুন ২০২৩, ১৫:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজশাহী সিটি নির্বাচনের দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রুহুল আমিন টুনু এবং র‍্যাকেট প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। রুহুল আমিন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এখন আওয়ামী লীগের সমর্থক। তবে দলীয় কোনো পদ নেই। আর আশরাফুল ইসলাম ওয়ার্ড যুবলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি খড়ির দোকানের চেলাকাঠ নিয়ে আশরাফুল ইসলামের লোকজন রুহুল আমিনের সমর্থকদের ধাওয়া দেন। এ সময় রুহুল আমিনের সমর্থকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। এই সংঘর্ষের সময় দুই পক্ষেরই নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। ক্যাম্পগুলোর চেয়ার ভেঙে ফেলা হয়েছে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ভোটাররা কেন্দ্রে ফিরে আসেন।

প্রার্থী রুহুল আমিন টুনু বলেন, ‘টিফিন ক্যারিয়ারের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানতে পারছেন না। তারা ভোটকেন্দ্রে এসে আমার ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিলেন। একজন পোলিং এজেন্টকেও বের করে দেওয়া হয়। এরপর তারা আমার সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় আমার স্ত্রী বেবী আহত হয়েছেন।’

কথা বলার জন্য প্রার্থী আশরাফুল ইসলাম বাবুকে ফোন করা হলে তিনি ধরেননি। তার ভাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রুহুল আমিন টুনুর লোকজন আমাদের ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে তারা আমাদের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন। পদ্মার বাঁধের ধারে আমাদের সমর্থকদের বাড়িতেও হামলা করা হয়েছে। একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণে কোনো ঝামেলা হয়নি।’

বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।

রাজশাহী নগর পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। আর কেউ বিশৃঙ্খলা করতে পারবে না।’

  • রাজশাহী
  • কাউন্সিলর
  • সংঘর্ষ
  • দোকান
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।