দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৬ মার্চ) গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে রাতে বাড়িতে ঢুকে। পরে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে। এরপর পুলিশের কাছে কালামকে স্থানীয়রা হস্তান্তর করে।
এদিকে আহত দুজনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সঙ্গে আবুল কালামের দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই ঘটনা হয়েছে।
আরএ