দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় চাঁদাবাজির অভিযোগে জাকির খান নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছে একই সংগঠনের কর্মী।
অভিযুক্ত জাকির খান নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠি গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। জাকির খান নিজেকে ঢাকার বাড্ডা থানার যুবদলের একটি ওয়ার্ডের সহ-সভাপতি বলে দাবি করেছেন।
বাদী আল-আমীন ফেরদৌস জানায়, ফেসবুকে ওই যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির স্ট্যাটাস দেওয়ায় রাস্তায় ফেলে তাকে বেদম মারধর করে। পরে একটি মোবাইলসহ দশ হাজার টাকা ছিনিয়ে নেয় জাকির। চাঁদাবাজির অভিযোগে জাকির খানকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা করে ফেরদৌস।
তিনি আরও জানায়, মামলা করার তিন দিন অতিবাহিত হলেও আসামি জাকির খান এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাকির খান সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামের জনৈক ননি সরকারের বাড়ির জমিজমা বিরোধ নিয়ে একটি শালিস মীমাংসার জন্য একই গ্রামের আল-আমীন ফেরদৌসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আল-আমীন সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ননী সরকারের ছেলে শম্ভু সরকারের নিকট ১০ হাজার টাকা চাঁদা নেয় জাকির। বিষয়টি নিয়ে আল-আমীন ফেরদৌস ফেসবুকে জাকির খানের বিরুদ্ধে চাঁদাবাজির পোস্ট দেয়। এতে জাকির ক্ষিপ্ত হয়ে আল-আমীনকে রাস্তায় পেয়ে বেদম মারধর করে এবং তার একটি মোবাইলসহ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ