দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা প্রফেসর ড. সি. আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা উপদেষ্টার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র তুলে ধরেন উপাচার্য। পরে শিক্ষা উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন শিক্ষা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
আরএ