দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ক্ষেতলাল উপজেলার নওয়ানা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন, কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহুরুল। পথে নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি আলু বোঝাই ট্রাকের মুখোমুখি মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এসময় গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলালও মারা যান।
এফএইচ/