দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের ইসলামপুর উপজেলায় রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার (৫ মার্চ) ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এছাড়া জনগণকে সচেতন করতে বুধবার ইসলামপুর উপজেলায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। তার এই লিফলেট বিতরণে জনগণের মাঝে বিএনপি‘র প্রতি উদ্দীপনা সৃষ্টি হয়।
এফএইচ/