দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রয় রশিদ দেখাতে না পারা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দুই মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে পৌর এলাকার মেড্ডা বাজারে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেড্ডা বাজারের দুই দোকানি বেশি দামে পণ্য বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এফএইচ/