দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরীতে দলবল নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে ওই হামলার ঘটনায় বিকেলে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবক হলেন মো. শাওন (৩০)। তিনি নগদের এসআর (সেলস রিপ্রেজেনটেটিভ) হিসেবে কর্মরত আছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ শাওনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলার শিকার ওই ব্যবসায়ী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে দোকানটি চালান। ওই ব্যবসায়ীর সঙ্গে নগদের লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাওন দলবল নিয়ে তার দোকানে হামলা চালান। এ সময় ১০-১২ জন যুবক ওই ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করেন। এ ছাড়া দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, ক্যাশ ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।