দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে পদবঞ্চিত শিক্ষার্থীদের এক অংশ। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটায় শহরের এনএস রোড পৌরবাজারের সামনে থেকে পদবঞ্চিত শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে।
বিগত ১৬বছরে যারা আওয়ামী-ছাত্রলীগের দালালি করেছেন তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহবায়ক ও সদস্যসচিব সহ এই কমিটির বেশকিছু নেতাকর্মী। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবি জানান তারা।
এফএইচ/