দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন মাদকের রঙ্গমঞ্চ থেকে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) গভীররাতে তালতলা এলাকার একটি ব্যবসা-প্রতিষ্ঠানের ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা যুগেন্দ্র কুমার নাথের ছেলে সিতীশ চন্দ্র নাথ (৫০), নগরীর মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার মৃত ইন্দ্র কুমারের ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং নগরীর জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নগরীর তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান নামক মাদকের রঙ্গমঞ্চ থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কে