দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামী দোসরদের অপসারণ ও যোগ্যদের নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে উপাচার্য কার্যালয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই উত্তাপ। যার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপাচার্য কার্যালয়ের মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ড ও হাতাহাতির ঘটনা ঘটতে। এসময় উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়, উপাচার্য ড.নকিব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি ইয়াকুব আলী ও ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক মকলেচুর রহমান সুইটকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কথা বলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রেজিষ্টার আলী হাসানের অপসারন ও নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।