দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব (৩৮) এর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিপ্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ময়নুল ইসলাম জানান, নিহত পরিবারের পক্ষ থেকে এখনোও কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।