দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সেনানিবাসে মাত্র সাত বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহাজান আলী (৫০) নামে এক মেস ওয়েটারকে আটক করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে শাহজাহানের কলাবাগানের ২০৫ /ট নং বাসায় ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে আরবি পড়ে বাসায় ফিরছিল একজন ল্যান্সকর্পোরালের ৭ বছর বয়সী শিশু। পথিমধ্যে মেস ওয়েটার মো. শাহজাহান আলী (৫০) শিশুটিকে ফুসলিয়ে তার নিজের বাসায় নিয়ে মুখের মধ্যে কাপড় গুজে বিকৃত যৌনাচার করে। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশুটিকে ছেড়ে দেয় শাহজাহান।
রাস্তায় শিশুটিকে কাঁদতে দেখে স্থানীয় দু’জন দোকানি তাকে কাছে ডেকে আদর করেন। কি হইছে জানতে চাইলে শিশুটি জানায়, ‘একজন আংকেল তার বাসায় ডেকে নিয়ে গিয়ে মুখের ভিতর কাপড় দিয়ে আমার সব কাপড় খুলে কি যেনো করেছে’। তাৎক্ষণিক ঘটনাটি ওই শিশুর বাবা ল্যান্স কর্পোরালকে জানালে শিশুটির বাবা ঘটনাস্থলে এসে ওই দুই দোকানিকে সঙ্গে নিয়ে শিশুটির দেখানো বাড়িতে গিয়ে শাহজাহানকে শনাক্ত করেন। শাহজাহান ওই বাসায় একাই থাকতো।
শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার পরিক্ষা নিরীক্ষা হয়।
গাইনোকোলজিস্ট লে. কর্ণেল ডা. রেহনুমা কারীম জানিয়েছেন, শিশুটির শরীরে প্রাথমিক অবস্থায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শাহজানের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন শিশুটির বাবা।
কোতোয়ালি মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন , ‘যশোর সেনানিবাসের একজন ল্যান্স কর্পোরালের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণচেষ্টা মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত মেস ওয়েটার শাহজাহানকে ঘটনার দিন রাতেই আটক করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন’।
এফএইচ/