দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার কলাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সমাদ্দার কলাবাড়ি এলাকায় মাদারীপুরমুখী যাত্রী বোঝাই একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায। এতে এক অজ্ঞাতনামা (৫৫) নারী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন। আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
আরএ