দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের ভোগড়াতে প্যানারোমা অ্যাপারেন্স কারখানাতে শ্রমিক অসন্তোষের জেরে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।
বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার (২ মার্চ) ওই কারখানার একজন শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার জেরে সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কে পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, প্রেমিক অসন্তোষের জেরে আশেপাশের কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আরএ