দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
নিহত রাব্বি মিয়া মোহনগঞ্জ পৌরসভার টেঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনিস মিয়ার ছেলে। রাব্বিও তার বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।
পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রোববার (২ মার্চ) সন্ধ্যায় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। পরে রাত ৮টার দিকে সেখান থেকে রেল স্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে স্থানীয় একটি পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ওইদিন রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ