দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. জিসান (১৫)।
রোববার (২মার্চ) বিকেলের দিকে আখাউড়া-চান্দুরা সড়কের আমোদাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলের দিকে কিশোর জিসান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সে আখাউড়া-চান্দুরা সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে যাচ্ছিল। বাড়ি থেকে কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএ