দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামে এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির চেষ্টা করে সে। এ ওষুধের অনেকগুলো ঘরে তৈরি বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন এন্টিবায়োটিক রোগের ওষুধ।
খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আটক ওষুধ বিক্রেতাকে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম ও এসআই মো. জহিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জনান, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা অনুমোদনহীন ওষুধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
আরএ