দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়েছে।
শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের কমিটি অনুমোদন দেওয়া হয়।
২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সীকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি ১ জন, সহসভাপতি ৭ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, ৬ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে, কমিটি ঘোষণার দুই ঘণ্টা পর শনিবার রাত ১১টার দিকে কমিটি স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির এ নির্দেশনা প্রদান করেন।
উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোট হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল ও ফরিদপুর জেলা এবং ভাঙ্গা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটে সভাপতি ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে মো. আবিদ শিকদার ও সাধারণ সম্পাদক পদে আরাফাত মুন্সী বেশি ভোট পেয়েছিলেন। তাদেরকেই শনিবার ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিল।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস বলেন, ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার দুই ঘণ্টার মধ্যে স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। তবে কেন বা কি কারণে কমিটি স্থগিত করা হয়েছে তা জানা নেই।
আরএ