দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ও নারীর আনুমানিক বয়স ৪৫ বছর হবে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধা শহরের রেল স্টেশনের কাছে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীর খণ্ডিত ৬ টুকরো লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গাইবান্ধার বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাহেব গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খণ্ডিত ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের শরীরে কালো রঙের বোরকা, লাল ওড়না ও হিজাব পরিহিত ছিল।
আরএ