দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে ১১ জন পদত্যাগ করেছেন।
রোববার (২ মার্চ) কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।
এর আগে শনিবার (১ মার্চ) বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই কমিটি ঘোষণার পরের দিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- নতুন কমিটির বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
পদত্যাগী নেতাদের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল, তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে, তারাই এই কমিটিতে স্থান পেয়েছে। সেই সঙ্গে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন। আমারা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।
এই কমিটিতে পাপ্পু বিশ্বাসকে সভাপতি পদ দেওয়া হয়েছে। তবে তিনি বোয়ালমারী সরকারি কলেজের নিয়মিত ছাত্র না। শিহাব শেখকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয়। তবে তিনি বিগতদিন ছাত্রদলের সঙ্গে মিছিল মিটিংয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। সাধারণ সম্পাদক দেওয়া হয় মো. সম্রাট মোল্লাকে। তিনি এর আগে কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন বলে অভিযোগ করেন পদত্যাগী নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছেন। তারপরেও যদি এই কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরএ