দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমীনের লাশ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়।
এসময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আলামিনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরএ