দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মুলাদীতে ৯ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন বাবা। আহত অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তোভোগী ছাত্রী গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার বিকেলে আনোয়ার মাতুব্বরের মেয়ে আমার স্কুলের ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানাহেঁচড়া করে নাঈম। এ ঘটনায় বিচারের জন্য আনোয়ার মাতুব্বর জানায়। পরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। এ ঘটনার জের ধরে ছাত্রীর বাবাকে মারধরের ঘটনা শুনেছি।
এদিকে এ ঘটনায় বিচারের দাবি করেছে ভুক্তোভোগিরা। আর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএ