দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে মাসুদ রানাকে খুঁজছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের সদস্যরা। তবে মাসুদ রানা পলাতক রয়েছে।
পলাতক মাসুদ রানা উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে মাসুদকে পাওয়া যায়নি। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।
আরএ