দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মো.আমিন উল্লাহ (৬০) উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে বাড়ির সীমানার মধ্যে মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহর বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হন আমিন উল্ল্যাহ। তাৎক্ষণিক বাড়ির লোকজন আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.হযরত আলী মিলন বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
/অ