দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে ২৭টি কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালায়।
স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে যান। পরে ২৭টি কবর খোঁড়া দেখতে পান। এরপর লোকজনকে তিনি খবর দেন। তারা এসে দেখে সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে।
এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও করব খুঁড়ে ১১টি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়। দুই সপ্তাহের ভিতর চতুর্থ বারের মতো আবারও শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা।
শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পশ্চিম সিংপাড়া কবরস্থানে ছুটে যায় পুলিশ। সেখানে কবর খুড়ে রাখা হয়েছে। এরমধ্যে বেশ কিছু কবর থেকে খুলি নিয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয়রা।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চোর চক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে। শিগগিরই এরা ধরা পড়বে বলেও বিশ্বাস করেন তিনি।
আরএ