দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নামে দুইজন নিহত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী।
পুলিশ জানায়, নিহত দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলের মৃত্যু হয় হাবিবের। আর হাসপাতালে নেওয়ার মারা যান টুটুল। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।
আরএ