দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির সাজেক পর্যটনে অগ্নিকাণ্ডের ঘটনার দুদিন পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসময় তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন ও বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারসহ অপর চার সদস্য উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি সাত কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এদিকে আজ (বুধবার) সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাল, সাড়ে সাত হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছে স্হানীয় উপজেলা প্রশাসন।
/অ