দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগা়ঁর ধামইরহাটে পিকনিকের বাসচাপায় ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন (৫০) নিহত হয়েছে।
ধামুরহাট উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে কামাল হোসেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাওয়ার পথে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী হানিফ (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) পরিবহনের পিকনিকের বাসের চাপায় ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যুহয়।
ইতিপূর্বে ও বিহারিনগরের এই মোড়ে একাধিক বার সড়ক দুর্ঘটনায় প্রান গেছে অনেকের। এলাকাবাসি এই মোড়ে একটি গতি রোধক দাবি করেছেন।
ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে নেযা হয়। কামাল হোসেনের জন্মস্থান নওগাঁর আত্রাই উপজেলায়। তিনি ছোটকাল থেকেই ধামইরহাটে ব্যবসা করতেন। তার ১ স্ত্রী ১ টি ছেলেও রয়েছে।
কে