দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতি শিগগিরই নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দিন: বরকত উল্লাহ বুলু
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
উদ্বেধনী বক্তব্যে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের উন্নত করা যায় না। অতি শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহবান জানান।
এ দিকে দুপুর পৌনে ৩টার দিকে সম্মেলনে ওলামা দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ আবু নোমানের কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব।
এফএইচ /