দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ এ খবর নিশ্চিত করে।
গ্রেপ্তার যুবকের নাম জীবন (৩০)। সে সদরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নয়াগাঁও এলাকায় শিশুটি একা তার নানার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে আড়ালে নিয়ে যায় জীবন। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে মা ও নানি ছুটে আসলে আসামি পালিয়ে যায়।
স্বজনরা শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শিশুটির বাবা মুন্সীগঞ্জ সদর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরে রাতেই জীবনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
/অ