দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার পলাশবাড়ীতে ঝর্ণা বেগম (১৯) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঝর্ণাকে হত্যা করা হয়েছে এমন দাবি করে পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করেছেন ঝর্ণার পিতা শহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ঝর্ণার সঙ্গে ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের সঙ্গে বছর খানেক পূর্বে বিবাহ হয়। ঝর্ণার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝর্ণাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল।
ঝর্ণার পিতা শহিদুল ইসলাম বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। ঘটনায় আশিকের পিতা রেজ্জাক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
/অ