দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের আগে দেশ সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা জালেম তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হতে হবে। আগে বিচার, তারপর নির্বাচন। বাংলাদেশে সত্যিকার যদি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা পেতে হয়, তাহলে আমাদেরকে আগে সংস্কার করতে হবে। সংস্কার করা ছাড়া বাংলাদেশে নির্বাচন ভালো হবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায় আল হেরা মডেল মাদরাসায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ কেউ জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ গোটা জাতীকে চরিত্রের দিক থেকে ধ্বংস করে ফেলেছিল। তারা চোর শুধু থাকলো না, এরা ডাকত হলো, শুধু ডাকাত থাকলো না, এরা মানুষকে খুন করেছে। এরা ধর্ষণ করেছে, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। একশজন নারীকে একাই ধর্ষণ করে তা আবার নির্লজ্জের মতো প্রচার করেছে। আর এ অপকর্ম আওয়ামী লীগ প্রটেকশন দিয়েছে। আর তাদের নাম হয়েছে সোনার ছেলে।
এসময় জেলা কমিটির আমির অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমির মাওলানা আবদুল হামিদসহ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
আরএ