দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক মামলার আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. হেলাল খান ওই এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুষ্ঠানে উপস্থিত লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে জোরপূর্বক হেলাল খানকে ছিনিয়ে নেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আয়োজকের বাড়ি থেকে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে। তবে স্থানীয়দের দাবি, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। অনুষ্ঠান আয়োজনে তারা ব্যস্ত ছিলেন।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা হেলাল খান বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় এজাহার নামীয় আসামি। পুলিশ তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের ওপর হামলা করে সে পালিয়ে যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ