দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী সিরিজ নারী-শিশু ধর্ষণ, অপ্রতিরোধ্য ডাকাতি-ছিনতাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যমে দায়িত্ব পায়। দেশবাসীর জানমাল থেকে শুরু করে সব রকমের নিরাপত্তার দায়িত্ব তাকে নিশ্চিত করতে হবে। ছাত্ররা নৈরাজ্য চাই না। ছাত্র জনতার জান বাজি দিয়ে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করেছে। তাই এই অভ্যুত্থানের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এ সময় দ্রুত জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জোড় দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় ও সভাপতি সাকিবুল ইসলাম সাফিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রাজনৈতিক শিক্ষা সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, অর্থ সম্পাদক ফারজানা পায়েল, সদস্য ইশান ইসলাম প্রমুখ।
আরএ