দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) স্কুল থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সদরের চৌরঙ্গীর মোড় এলাকার কুজুরদিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। নিহত আসমা বেগম নগরকান্দা উপজেলার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ আল আজাদের স্ত্রী। তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,সোমবার বিকেলে স্কুল শেষ করে মাহিন্দ্রা গাড়িযোগে ফরিদপুর শহরের বাসায় ফিরছিলেন আসমা বেগম। পথে সদর উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকায় তাকে বহনকারী মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং ৪ জন যাত্রী আহত হন।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মাহিন্দ্রার আরো চার যাত্রী আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এফএইচ/