দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জানা যায়, রাত ৮টায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে অটোরিকশার সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
নিহতরা হলেন- উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মন্ডল (২৫) এবং শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২৩)। সম্পর্কে তারা একে-অপরের চাচাতো ভাই।
এ বিষয়ে শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী বলেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় অনিক ও রিয়াদ মারা যান। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ